
২ দিন ১ রাতের হাউসবোট ট্রিপে বেশি জিনিস লাগে না — কিন্তু কয়েকটা জিনিস না নিলে ভুগতে হয়। আমাদের অভিজ্ঞতা থেকে সাজানো লিস্ট।
📄 অবশ্যই নেবেন
- NID / জন্মনিবন্ধনের কপি (প্রত্যেক অতিথির)
- প্রয়োজনীয় ওষুধ
- পাওয়ার ব্যাংক (বোটে চার্জিং আছে, তবুও)
👕 পোশাক
- আরামদায়ক সুতির পোশাক ২–৩ সেট
- বর্ষায়: রেইনকোট বা ছাতা
- গ্রিপযুক্ত স্যান্ডেল/জুতা — ঘাট আর টিলায় কাজে দেবে
🕶️ রোদ-বৃষ্টির জন্য
- সানস্ক্রিন, টুপি, সানগ্লাস
- মশা নিরোধক ক্রিম
📷 চাইলে
- ক্যামেরা / ড্রোন (সীমান্ত বিধি মেনে)
- বাইনোকুলার — অতিথি পাখির মৌসুমে দারুণ
বাকি সব — থাকা, ৬ বেলা খাবার, লাইফ জ্যাকেট, বিশুদ্ধ পানি — ভেলায় অন্তর্ভুক্ত।