বুকিং, পেমেন্ট ও রিফান্ড নীতিমালা

সকল অতিথির জন্য স্বচ্ছতা, পরিকল্পনা ও সুষ্ঠু পরিচালনার স্বার্থে নিম্নোক্ত নীতিমালা প্রযোজ্য।

💳 Booking & Payment Policy

  • বুকিং নিশ্চিত করার জন্য মোট প্যাকেজ মূল্যের ৫০% অগ্রিম (Advance Payment) প্রদান করতে হবে।
  • বাকি ৫০% অর্থ হাউসবোটে অনবোর্ড হওয়ার সময় (Check-in/Boarding Time) পরিশোধ করতে হবে।
  • নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম প্রদান না করলে বুকিং স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হতে পারে।
  • Advance Payment পাওয়ার পরই বুকিং Confirmed হিসেবে গণ্য হবে।
  • পেমেন্ট মাধ্যম: bKash, Nagad, Bank Transfer।

📅 Rescheduling Policy

  • নির্ধারিত ট্রিপের কমপক্ষে ৭ দিন পূর্বে লিখিতভাবে জানালে একবার Trip Reschedule করার সুযোগ দেওয়া যেতে পারে।
  • Reschedule সম্পূর্ণরূপে সিট ও তারিখের প্রাপ্যতার উপর নির্ভরশীল।
  • Peak Season, Holiday, Festival, Special Event ও Full Booking Period-এ Reschedule সীমিত বা প্রযোজ্য নাও হতে পারে।
  • ট্রিপের ৭ দিনের কম সময় বাকি থাকলে সাধারণত Reschedule প্রযোজ্য হবে না।

❌ Cancellation & Refund Policy

বাতিলের সময়প্রযোজ্য নীতি
ট্রিপের ২১ দিন বা তার বেশি আগেপ্রদত্ত Advance-এর ৫০% Refund
ট্রিপের ৮–২০ দিনের মধ্যেCash Refund নেই; Management-এর বিবেচনায় Future Credit বা Reschedule
ট্রিপের ৭ দিন বা তার কম আগেকোনো Refund, Credit বা Compensation প্রযোজ্য নয়
No Showসম্পূর্ণ বুকিং বাতিল; কোনো Refund নেই

🌦️ Weather & Force Majeure Policy

প্রাকৃতিক দুর্যোগ, সরকারি নিষেধাজ্ঞা, নিরাপত্তাজনিত ঝুঁকি, নৌ-চলাচল নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতিতে ট্রিপ স্থগিত বা পরিবর্তন হলে Management বিকল্প তারিখে Reschedule-এর সুযোগ প্রদান করবে। এ ধরনের পরিস্থিতিতে Cash Refund বাধ্যতামূলক নয়।

👶 Child Policy

  • ৪ বছরের নিচে: সম্পূর্ণ ফ্রি (আলাদা মিল/বেড ছাড়া)
  • ৪–৮ বছর: ৫০% চার্জ
  • ৯ বছর বা তদূর্ধ্ব: পূর্ণ চার্জ প্রযোজ্য

👥 Guest Responsibility

  • বুকিংয়ের পূর্বে সকল তথ্য, রেট, সুবিধা ও নীতিমালা যাচাই করার অনুরোধ করা হচ্ছে।
  • Guest Count পরিবর্তন হলে Package Rate পরিবর্তিত হতে পারে।
  • হাউসবোটের নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও পরিচালনা সংক্রান্ত সকল নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক।
  • Loud sound ও Alcohol অনুমোদিত নয়; Swimming শুধুমাত্র Crew-এর অনুমতিতে।

📌 Important Note

হাউসবোট ট্যুরিজমে ট্রিপের অনেক আগেই খাদ্যসামগ্রী ক্রয়, স্টাফ পরিকল্পনা, জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন করা হয় — তাই Cancellation ও Rescheduling-এ উপরোক্ত নীতিমালা অনুসরণ করা হয়। আপনার বুকিং সম্পন্ন করার মাধ্যমে আপনি উপরোক্ত সকল শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।

বুক করুন