ভ্রমণ গাইড July 15, 2026 1 মিনিট পড়া

পরিবার নিয়ে হাউসবোটে — নিরাপত্তার যত প্রশ্ন

“বাচ্চা নিয়ে হাউসবোটে যাওয়া কি নিরাপদ?” — এটাই আমাদের সবচেয়ে বেশি শোনা প্রশ্ন। সোজা উত্তর: হ্যাঁ, সঠিক ব্যবস্থা থাকলে।

🛟 লাইফ জ্যাকেট ও প্রশিক্ষিত ক্রু

ভেলায় প্রতিটি অতিথির জন্য লাইফ জ্যাকেট আছে, শিশুদের সাইজসহ। ক্রুরা প্রশিক্ষিত — বোট চলে নিরাপদ গতিতে, রাতেও।

👨‍👩‍👧‍👦 প্রাইভেসি

অপরিচিত কারও সাথে কেবিন শেয়ার করতে হয় না — শুধুমাত্র নিজের গ্রুপের মধ্যেই শেয়ারিং। ৬টি ফ্যামিলি কেবিনের প্রতিটিতে Attached Washroom।

👶 শিশুদের রেট

  • ০–৪ বছর: সম্পূর্ণ ফ্রি
  • ৪–৮ বছর: ৫০% চার্জ
  • ৯+ বছর: পূর্ণ রেট

🍚 খাবার

দেশি খাবার — ভুনা খিচুড়ি, হাওরের তাজা মাছ, দেশি মুরগি। বাচ্চাদের উপযোগী কম-ঝাল ব্যবস্থাও আগে জানালে করা যায়।

⚕️ জরুরি অবস্থায়

টিম প্রাথমিক চিকিৎসা দিতে পারে; প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার ব্যবস্থা আছে।

হাওর নিজে দেখতে চান?

২ দিন ১ রাতের অল-ইনক্লুসিভ প্যাকেজ — থাকা, খাওয়া আর হাওরের সেরা ৭টি স্পট।

বুক করুন